স্বপ্নের দৌড় জারি!কোরিয়া মাস্টার্সেও দুরন্ত তন্বী শেষ ষোলোয়
- Daily Talkies Digital
- Aug 5
- 1 min read

ভারতের ব্যাডমিন্টনের নতুন প্রজন্মের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তন্বী শর্মা। তিনি পুনরায় প্রমাণ করে দিলেন কেন তাঁকে দেশের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হচ্ছে। তাইপেই ওপেনে ঐতিহাসিক শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে কোরিয়া মাস্টার্স এ দাপিয়ে বেড়াচ্ছেন। কোরিয়া মাস্টার্স ২০২৬-এর কোর্টে নেমে অসাধারণ পারফরমেন্স উপহার দিলেন ১৭ বছরের এই প্রতিভাবান শাটলার।
প্রথম রাউন্ডে তন্বীর চীনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ইউয়ান আন কির মুখোমুখি হয়েছিলেন। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ছিলেন তন্বী। নিজের নার্ভ শক্ত রেখে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। নিখুঁত স্ম্যাশ, দারুণ কোর্ট কভারেজ এবং ধারাবাহিক র্যালিতে প্রতিপক্ষকে চাপে ফেলে ম্যাচ জিতে নেন।
ম্যাচের ফলাফল তন্বী শর্মার অনুকূলে
২১-১৬, ২১-১৫।
এই জয়ের কারণে কোরিয়া মাস্টার্স ২০২৬-এর শেষ ষোলোতে নিজের জায়গা সুনিশ্চিত করে নিলেন। এবার তাঁর সামনে অপেক্ষা করছে এক আকর্ষণীয় অল-ইন্ডিয়া লড়াই। কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন ভারতেরই শ্রিয়াংশী ভালিশেট্টি-র।



Comments