top of page

স্বাভাবিক মেট্রো পরিষেবা পুনরায় শুরু হয়েছে।

Aug 11
1 min read

নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ কাজের সময় নোয়াপাড়া ও বরানগরের মধ্যে সিগন্যালিং নেটওয়ার্কে একটি ত্রুটি ধরা পড়ে, যার ফলে ওই অংশে সিগন্যালিং ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে।


যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মেট্রো পরিষেবা সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং আজ সকাল ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত গিরিশ পার্ক ও শহীদ ক্ষুদিরামের মধ্যে ট্রেন চলাচল করানো হয়।


সকাল ৬টা ৩০ মিনিট থেকে শহীদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বরের মধ্যে স্বাভাবিক মেট্রো পরিষেবা শুরু হয়।


যাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে এই অংশে ট্রেন চালানো হচ্ছে।


যাত্রীদের অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। সিগন্যালিংয়ের ত্রুটিটি সারানোর কাজ চলছে।


“আমার মেট্রো” যাত্রীদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং নিরাপদ, নির্ভরযোগ্য ও যাত্রী-বান্ধব মেট্রো পরিষেবা প্রদানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।


Comments


bottom of page