সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান আজ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে: প্রতিবেদন

সৌদি সামরিক ও সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, শুক্রবার জেদ্দায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের নিরাপত্তা সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছে। এই সংঘাতের ফলে উপসাগরীয় দেশগুলোও জড়িয়ে পড়েছে এবং হরমুজ প্রণালী ও লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, "বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল, তবে এই অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলি প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করেছে।"
সৌদি সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছে যে, শুক্রবারই এই চুক্তিটি স্বাক্ষরিত হবে।
লোহিত সাগরের তীরবর্তী এই শহরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠক হওয়ার কথা রয়েছে।





Comments