কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর প্রয়াত, গোয়ার বাড়ি থেকে উদ্ধার অচৈতন্য দেহ ৭৫ বছর বয়সে গোয়ায় নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন

বিভিন্ন সূত্রে জানা গেছে, পাটেকার তাঁর ভাইপো প্রসাদ পাটেকারের সঙ্গে বাড়িতেই ছিলেন এবং গত রাত থেকেই মাথাব্যথার কথা জানাচ্ছিলেন। পরে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মণিপাল হাসপাতালের তথ্য অনুযায়ী, হাসপাতালে আনার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।
ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
১৯৭৮ সালে 'গমন' ছবির মাধ্যমে সেলুলয়েডের দুনিয়ায় পা রেখেছিলেন এই শক্তিশালী অভিনেতা। এরপর 'পরিন্দা', 'ক্রান্তিবীর', 'অগ্নি সাক্ষী', 'খামোশি' থেকে শুরু করে হাল আমলের কমোডি ছবি 'ওয়েলকাম'—প্রতিটি চরিত্রেই তিনি তাঁর নিজস্ব বাচনভঙ্গি এবং তীক্ষ্ণ অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন। অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে তিনি ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১৩ সালে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান 'পদ্মশ্রী' লাভ করেন। শুধু অভিনয়ই নয়, মহারাষ্ট্রের খরা পীড়িত চাষীদের পাশে দাঁড়ানো সহ তাঁর সমাজসেবামূলক কাজ ও সাধারণ জীবনযাপন তাঁকে আর পাঁচটা তারকার থেকে আলাদা করে রেখেছিল।
ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, তীব্র হৃদরোগে আক্রান্ত (Severe Cardiac Arrest) হওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে।





Comments