top of page

গ্রামের এক কিশোর ও এক নিঃসঙ্গ প্রতারকের অপ্রত্যাশিত সম্পর্কের গল্প ‘C/O A Journey’

Aug 18
1 min read

কলকাতা: পরিচালক প্রতীক সরকারের C/O A Journey ছবিতে বনি সেনগুপ্ত, দর্শনা বণিক এবং ত্রিশানজিৎ চৌধুরী রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। ছবির গল্প আবর্তিত হয়েছে এক গ্রাম্য কিশোরকে ঘিরে, যে তার বিচ্ছিন্ন বাবার সন্ধানে গ্রাম থেকে শহরে এসে পৌঁছয়। কিন্তু সেই খোঁজের পথেই তার দেখা হয় এক নিঃসঙ্গ প্রতারকের সঙ্গে। সেখান থেকেই শুরু হয় এক অপ্রত্যাশিত, অথচ গভীর মানবিক সম্পর্কের গল্প।


ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খ্যাতনামা অভিনেতা চন্দন সেন, শিলাজিৎ মজুমদার এবং সুদীপ মুখার্জিও। বাংলার গ্রামাঞ্চল থেকে কলকাতার বৈপরীত্যপূর্ণ পরিসরকে পটভূমিতে রেখে C/O A Journey তুলে ধরে পরিবার, একাকীত্ব, আপন করে নেওয়া এবং মানুষের সঙ্গে মানুষের গভীর সংযোগের মতো বিষয়গুলি।


ছবির গল্প প্রতীক সরকার ও সপ্তর্ষি ঘটকের। চিত্রনাট্য, screenplay ও সংলাপ লিখেছেন সপ্তর্ষি ঘটক এবং শিঞ্জন বসু।

সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র।মহাদিগন্ত কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক (MCN)-দ্বারা পরিবেশিত এবং ময়ূখ দাস দ্বারা প্রযোজিত ছবি আসলে এক যাত্রার গল্প—যে যাত্রার শুরু বাবার সন্ধ


Comments


bottom of page